মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এই ফল ঘোষণা করেন। এ সময় স্বাস্থ্য সচিব, বিএমএ সভাপতি ও বিএমডিসির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফল প্রকাশকালে মহাপরিচালক জানান, উত্তীর্ণ সবার মোবাইল নম্বরে ফলাফলের তথ্য পাঠানো হবে। সেই সঙ্গে ওয়েবসাইটেও ফল জানা যাবে।
তিনি জানান, এবার ৭২ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী প্রবেশপত্র নিয়েছিলেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৯ হাজার ৪০৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। যারা ৪০ এর বেশি নম্বর পেয়েছেন তারাই উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ জন (৪৬.১৩ শতাংশ) এবং ছেলে ২৬ হাজার ৫৩১ জন (৫৩.৬৯ শতাংশ)।
আবুল কালাম আজাদ জানান, উত্তীর্ণরা মেধাক্রম অনুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। বাকিরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। উত্তীর্ণদের মধ্যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯০.৫, তিনি একজন ছেলে শিক্ষার্থী। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৮৯।
মহাপরিচালক জানান, ৩৬টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে চার হাজার ৬৮টি। আর বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ৩৩৯টি।

Source : bdnews24

Get Result  

কোন মন্তব্য নেই

Thanks for comment. See you full blog post. Thanks

Blogger দ্বারা পরিচালিত.